‘ব্যর্থ’ বাজপেয়ী, পরিসংখ্যানে সবচেয়ে সফল নাড্ডা, বিজেপি সভাপতি হিসাবে কার কত স্ট্রাইক রেট?
বিজেপি সভাপতি হিসাবে অমিত শাহর স্ট্রাইক রেট কত?
সদ্যই বিজেপি নতুন সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছে নীতীন নবীনকে। ৪৫ বছরের নবীন রীতিমতো কড়া চ্যালেঞ্জের মুখে। কারণ বিজেপির শেষ দুই সভাপতির স্ট্রাইক রেট রীতিমতো চমকপ্রদ। সেই পরিসংখ্যান ছাপিয়ে যাওয়া দূর, সেটা ধরে রাখাটাই রীতিমতো কঠিন চ্যালেঞ্জ। যদিও শুরুর দিকে বিজেপির এই পরিস্থিতি ছিল না। রীতিমতো কঠিন চ্যালেঞ্জের মুখে ছিলেন বাজপেয়ী, আডবানীরা। সেখান থেকে রীতিমতো মহীরুহ হয়ে গিয়েছে আজকের বিজেপি।
আরও পড়ুন:
বিজেপির দ্বিতীয় সভাপতি লালকৃষ্ণ আডবানী। মোট ৩ দফায় প্রায় ১১ বছর সভাপতি ছিলেন তিনি। নিজের কার্যকালে ৮৩৭৬ আসনে লড়ে বিজেপি জেতে ২৪৭৬ আসনে। স্ট্রাইক রেট প্রায় ২৯ শতাংশ। আসলে এই সময় বিজেপি অনেকটাই এগিয়েছে। আডবানীর আমলে বিভিম্ন দলের সঙ্গে কৌশলগত জোটও করেছে গেরুয়া শিবির। যার সুফল পায় কেন্দ্রের বর্তমান শাসকদল।