Advertisement
Advertisement
West Bengal Assembly Election

গণতন্ত্রের উৎসবে শামিল প্রসেনজিৎ-দেব-জিৎ, তবে ভোট ‘মিস’ করছেন কোন তারকারা?

দ্বিতীয় দফার নির্বাচনে সিনেপাড়ার কোন তারকা কোন বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন? রইল কড়চা।

Advertisement
বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ২০:১৯

link
বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ২০:১৯

options
link
গণতন্ত্রের উৎসবে শামিল প্রসেনজিৎ-দেব-জিৎ, তবে ভোট ‘মিস’ করছেন কোন তারকারা? zoom
ভোট 'মিস' করছেন কোন টলিউড তারকারা?

রাত পোহালেই রাজ্যে শেষ তথা দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Assembly Election)। দীর্ঘ দু’মাস ধরে ভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রচারের পিচে ঝোড়ো ব্যাটিং করেছেন সিনেপাড়ার তারকারা! কেউ কেউ আবার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থীও। এবার ব্যালটে ভাগ্যপরীক্ষার পালা। আমজনতার পাশাপাশি তারকারাও গণতন্ত্রের উৎসবে শামিল হতে চলেছেন। তবে অনেকেই অবশ্য ব্যক্তিগত কারণে চলতিবারে ভোট দিতে পারছেন না। কে বা কারা সেই তালিকায়? জেনে নিন।

সকাল এগারোটা নাগাদ নিউ আলিপুরে সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে ভোট দিতে যাবেন টলিউড সুপারস্টার জিৎ। জানা গেল, সঙ্গে থাকবেন স্ত্রী মোহনা মদনানিও। অন্যদিকে ফি বছর সাউথ সিটি অঞ্চলের বুথে ভোট দেন দেব। গত দু’ মাস লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া ছেড়ে তৃণমূলের হয়ে রাজ্যজুড়ে ব্লকবাস্টার প্রচার চালিয়েছেন দেব। গ্রামেগঞ্জে যেখানেই গিয়েছেন বিপুল সাড়া পেয়েছেন। জানা গেল, প্রতিবারের মতো এবারেও সাউথ সিটির নিকটবর্তী বুথেই দুপুর নাগাদ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন টলিউড সুপারস্টার। রাজ চক্রবর্তী এবারও বারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। পরিচালক সকাল সাতটায় আরবানায় ভোট দিয়ে বেরিয়ে পড়বেন নিজস্ব কেন্দ্র বারাকপুরের উদ্দেশে। ওই একই বুথে ভোট দেবেন অরিন্দম শীল। বালিগঞ্জে দুপুর ১টা নাগাদ কন্যা রাইমাকে নিয়ে ভোট দেবেন মুনমুন সেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর, কোভিড অধ্যায়ে একুশ সালে ভোট না দেওয়া হলেও বুধবার বালিগঞ্জ অঞ্চলের মে ফেয়ার রোডের নিকটবর্তী বুথে দুপুর একটার পর ভোট দেবেন ‘ইন্ডাস্ট্রি’। সকাল দশটা নাগাদ ভোট দিতে যাবেন চিরঞ্জিৎ চক্রবর্তী। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শামিল হতে পারছেন না ঋতুপর্ণা সেনগুপ্ত।

ভোটের প্রাক্কালে ‘টলিউড ক্যুইন’ সদ্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ পেয়েছেন। প্রতিবারের মতো এবারেও নির্বাচনী উৎসবে শামিল হচ্ছেন কোয়েল মল্লিক। জানা গেল, গল্ফগ্রিনের বাঙ্গুর অঞ্চলে দুপুর বারোটা নাগাদ বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিককে সঙ্গে নিয়ে ভোট দেবেন অভিনেত্রী। অন্যদিকে রাজনীতির সাতে-পাঁচে না থাকলেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে খবর, কোভিড অধ্যায়ে একুশ সালে ভোট না দেওয়া হলেও বুধবার বালিগঞ্জ অঞ্চলের মে ফেয়ার রোডের নিকটবর্তী বুথে দুপুর একটার পর ভোট দেবেন ‘ইন্ডাস্ট্রি’। সকাল দশটা নাগাদ চারুচন্দ্র কলেজে ভোট দিতে যাবেন চিরঞ্জিৎ চক্রবর্তী। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শামিল হতে পারছেন না ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গেল, অভিনেত্রী এইমুহূর্তে মেয়ের স্কুলের জন্য সিঙ্গাপুরে রয়েছেন। স্বামী সঞ্জয়ও সেখানেই থাকেন। কিছু জরুরি কাজের জন্য শহরে আসা হচ্ছে না ঋতুপর্ণার। সকাল ১১টা নাগাদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেহালা পর্ণশ্রী বিদ্যামন্দিরের বুথে ভোট দেবেন। অন্যদিকে জানা গেল, করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী ভোট দিতে পারছেন না। কারণ অভিনেতার ভোটকেন্দ্র বেহালায়। কিন্তু প্রার্থী হিসেবে বুধবার সকাল থেকে করিমপুরে থাকতে হবে তাঁকে। সেকারণেই তিনি এবার ভোট দিতে পারছেন না, বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.