বলি সেলেবদের দীপাবলি! মিষ্টিমুখ থেকে আলোর রোশনাই, আয়োজন জমজমাট, দেখে নিন অ্যালবাম
কেমন কাটল তারকাদের দীপাবলি?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৮:৩২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৮:৩২
১১০
ঘরে আসবে নতুন সদস্য। দুই থেকে তিন হওয়ার আগের এই দিপাবলীতে মেতে উঠলেন বলিউডের পাওয়ার কাপল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। হাতে প্রদীপ নিয়ে একটি ছবি পোস্ট করে নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।
২১০
বলিউডের তিন অভিন্নহৃদয় বন্ধু সুহানা-অনন্যা ও নব্য নন্দা জমকালো রঙিন সাজপোশাকে সেজে মেতে উঠলেন দীপাবলি সেলিব্রেশনে।
সন্তান আসার পর সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়রা আডবানির প্রথম দীপাবলি। কন্যা সন্তান কোলজুড়ে আসার পর এই প্রথম প্রকাশ্যে আসতে দেখা গেল কিয়ারাকে। হলুদ রঙমিলান্তি পোশাকে সেজে উঠেছিলেন তাঁরা দু'জন।
৪১০
বলিউডের 'খিলাড়ি' অর্থাৎ অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার সুখী গৃহকোণের ছবিটা আরও একবার ধরা পড়ল সোশাল মিডিয়ায়। দু'জনের দীপাবলি স্পেশাল খুনসুটির মুহূর্ত ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায়।
৫১০
মায়ের সঙ্গে দীপাবলির উদযাপন বলিউডের নবীন নায়ক অহন পাণ্ডের। কালো এথনিক পোশাকে সেজে মায়ের সঙ্গে দীপাবলির আদুরে মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অহন।
শেহওয়াগ-কার্তিক থেকে কুর্তোয়া, বন্ধুদেরই ‘বিশ্বাসঘাতকতায়’ সংসার ভেঙেছে যে খেলোয়াড়দের!
তালিকায় আর কে?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৫, ২০:১৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৫, ২০:১৫
১৯
সম্প্রতি বিসিসিআইয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মিঠুন মানহাস। এক সাংবাদিকের বক্তব্য ঘিরে জল্পনা শুরু হয় মিঠুনের সঙ্গে আরতি শেহওয়াগের সম্পর্ক নিয়ে। কে এই আরতি? তিনি বীরেন্দ্র শেহওয়াগের স্ত্রী। শেহওয়াগের সঙ্গে আরতির ২০০৪ সালে বিয়ে হয়। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। কিন্তু সম্প্রতি তাঁদের ২০ বছরের বিবাহিত জীবনে দাঁড়ি পড়তে চলেছে বলে খবর।
২৯
তামিলনাড়ু ও ভারতীয় দলের সতীর্থ দীনেশ কার্তিকের স্ত্রী নিকিতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মুরলী বিজয়। পরে কার্তিকের সঙ্গে বিচ্ছেদের পর মুরলীকে বিয়ে করেন অন্তঃসত্ত্বা নিকিতা। মুরলী বিজয় এবং দীনেশ কার্তিক একসময় ভালো বন্ধু ছিলেন, কিন্তু অবশেষে তাদের বন্ধুত্বের অবসান ঘটে। কার্তিক পরে দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন।
শ্রীলঙ্কার ক্রিকেটার তিলকরত্নে দিলশানে বিয়ে করেছিলেন নীলাঙ্কা ভিথানাগেকে। এই দম্পতির এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু সেই বিয়ে ভেঙে যায় তাঁরই সতীর্থ উপুল থারাঙ্গার জন্য। ২০১১ সালে তিলকরত্নে দিলশানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নীলাঙ্কা ভিথানাগেকে বিয়ে করেন উপুল থারাঙ্গা।
৪৯
ব্রেট লি ২০০৬ সালের জুন মাসে লিজ কেম্পকে বিয়ে করেন। তারপর ডাক্তারি ছেড়ে দেন লিজ। কিন্তু কয়েক বছরের মধ্যে দাম্পত্যে ফাটল দেখা যায়। জানা যায়, ক্রিকেটের জন্য প্রায়ই বাড়ির বাইরে থাকার সময় এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে লিজের সম্পর্ক তৈরি হয়। সেটা জানার পরই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন লি। তাঁদের একটি সন্তানও আছে।
৫৯
ফুটবলেও এই ধরনের ঘটনা নেহাৎ কম নয়। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে থিবো কুর্তোয়া ও কেভিন দে ব্রুইনে'কে নিয়ে। বেলজিয়ামের দুই তারকার মধ্যে ঝামেলা এখনও চলছে। ব্রুইনে'র দীর্ঘদিনের বান্ধবী ছিলেন ক্যারোলিন লিনেন। কিন্তু তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গোলকিপার কুর্তোয়া।
আলোচনা কম হয়নি মাউরো ইকার্ডিকে নিয়েও। আর্জেন্টিনার সতীর্থ ম্যাক্সি লোপেজের স্ত্রী ওয়ান্ডা নারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে বিয়েও করেন। এমনকী গোল করার পর ম্যাক্সি ও ওয়ান্ডার সন্তানদের গোল উৎসর্গ করেন ইকার্ডি। যার পর ইন্টারের স্ট্রাইকারের সঙ্গে হাত মেলাতে রাজি হননি ম্যাক্সি। এখন অবশ্য ইকার্ডি ও ওয়ান্ডার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।
৭৯
জন টেরিকে নিয়েও বিতর্ক কম হয়নি। চেলসি ও ইংল্যান্ডের কিংবদন্তির সঙ্গে সতীর্থ ওয়েন ব্রিজের বাগদত্তা ভানেসা পেরোনচেলকে নিয়ে বহু চর্চা হয়। ওয়েন ও ভানেসার একটি সন্তানও ছিল।
৮৯
মাইকেল বালাক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পড়েন যখন তার সতীর্থ ক্রিশ্চিয়ান লেলের স্ত্রী ড্যানিয়েলা আউম্যানের সাথে প্রেমের অভিযোগ ওঠে। বালাক এবং লেল দুজনেই বায়ার্ন মিউনিখের হয়ে খেলতেন। লেলের বক্তব্য, জার্মান অধিনায়ক হওয়ায় বালাকের কেচ্ছা নিয়ে তত আলোচনা হয়নি।
৯৯
পরে লেল একই অভিযোগ তোলেন মেসুট ওজিলকে নিয়ে। তখন লেলের বান্ধবী ছিলেন মেলানি রিকিঞ্জার। তাঁর সঙ্গে ওজিলের ফাঁস হওয়া চ্যাট নিয়ে জলঘোলা হয়েছিল। তবে সেগুলো বেশি দূর এগোয়নি।